শিরোনাম
◈ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী ◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৬:২২ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণজয়ী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

যুগান্তর : এসএ গেমসে স্বর্ণ পদকজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ও বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সোমবার জানান, প্রধানমন্ত্রী দুই ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং স্বর্ণপদক জয় করায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। স্বর্ণজয়ী ক্রিকেটাররা নেপাল থেকে ফিরে আসার পর প্রধানমন্ত্রী গণভবনে তাদের আমন্ত্রণ জানাবেন।

এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজার সঙ্গেও প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলে এসএ গেমসে বাংলাদেশের সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানান।

সোমবার বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল ৯ উইকেটের বড় ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে স্বর্ণপদক জিতে।

এর আগে রোববার শ্রীলংকা নারী দলকে ৭ উইকেটে হারিয়ে স্বর্ণ পদক জিতে নেয় সালমা খাতুনের নেতৃত্বাধীন দল।

  • সর্বশেষ