শিরোনাম
◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০২:১২ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিমিয়ার লিগ দাবায় পুলিশ ক্লাব, সাইফ ও নৌবাহিনী যৌথভাবে শীর্ষে

নিজস্ব প্রতিবেদক : ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ-২০১৯ এর তৃতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ পুলিশ, গতবারের চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ নৌবাহিনী পূর্ণ ৬ পয়েন্টে করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।

আজ (সোমবার) জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশ পুলিশ ৪-০ গেম পয়েন্টে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে, সাইফ স্পোর্টিং ক্লাব ৪-০ গেম পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে ও বাংলাদেশ নৌবাহিনী ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ বিমানকে পরাজিত করেন। বাংলাদেশ পুলিশ দলের পক্ষে গ্র্যান্ড মাস্টার যোবাভা বাদুর, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, মিখাইল মেচডলিশব্যালি ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান যথাক্রমে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের কৃষ্ণা থাপা, মোঃ আবিজিদ রহমান, মোঃ আবু হানিফ ও মোঃ মতিউর রহমান মামুনকে পরাজিত করেন।

সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষে বেলেরুশের গ্র্যান্ড মাস্টার কোভালেভ ভ্লাদিশ্লাভ, গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব যথাক্রমে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের সুবেদি রাজান, উতেন, কুশাথা নিকেন ও মিজানুর রহমানকে পরাজিত করেন।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস যথাক্রমে বাংলাদেশ বিমানের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী ও জাবেদ আল আজদেকে পরাজিত করেন। বাংলাদেশ বিমানের ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান ও মোঃ মাসুম হোসেন যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও আবু সুফিয়ান শাকিলের সাথে ড্র করেন।

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ও তিতাস ক্লাব ৪ পয়েন্টে করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এ রাউন্ডের খেলায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটিকে পরাজিত করে। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের পক্ষে গ্র্যান্ড মাস্টার ম্যাক্সিম লুগভস্কয় জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির আমরারিস শর্মাকে পরাজিত করেন।

জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, সম্রাট ঘোরাই ও মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া, আন্তর্জাতিক মাস্টার খুশেনখোজায়েভ মুহাম্মদ ও অনত চৌধুরীর সাথে ড্র করেন। তিতাস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে সোনারগাঁও চেস ক্লাবকে পরাজিত করে।

তিতাস ক্লাবের পক্ষে আন্তর্জাতিক মাস্টার অক্ষত কামপারিয়া ও আন্তর্জাতিক মাস্টার রাকেশ কুমার জেনা যথাক্রমে সোনারগাঁও চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম ও শেখ রাশেদুল হাসানকে পরাজিত করেন। সোনারগাঁও চেস ক্লাবের কৃষ্ণা থাপা তিতাস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে পরাজিত করেন এবং সোনারগাঁও চেস ক্লাবের ফিদে মাস্টার ইউনুস হাসান তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীর সাথে ড্র করেন। শেখ রাসেল চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে একসেস চেস ক্লাবকে পরাজিত করে।

শেখ রাসেল চেস ক্লাবের পক্ষে আন্তর্জাতিক মাস্টার রাকেশ কুলকার্নি ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওন ও ইয়াসীন আরাফাত যথাক্রমে একসেস চেস ক্লাবের সোহাম ভট্টাচার্য, স্বর্নাভো চৌধুরী ও আহমেদ ওয়ালিজাকে পরাজিত করেন। একসেস চেস ক্লাবের সৌরথ বিশ্বাস শেখ রাসেল চেস ক্লাবের প্রনব শেঠীকে পরাজিত করেন। আগামীকাল (মঙ্গলবার) বেলা ৩-০০ (তিন) টা হতে একই স্থানে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।

  • সর্বশেষ