শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৬:৫৫ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লির আনাজ মান্ডিতে আগুনে ৪৩ জনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আবুল বাশার নূরু : দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৩ জনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনাটিকে ভয়াবহ উল্লেখ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান তিনি। শিগগিরি তারা ভয়াবহ এই দুর্ঘটনার শোক কাটিয়ে উঠতে পারবে বলেও আশা করেন শেখ হাসিনা। সোমবার এক শোক বার্তায় তিনি এসব জানান।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারগুলোকে দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করায় তিনি ভারত সরকারকেও ধন্যবাদ জানিয়ে বলেন, ভারতের যেকোনো দুঃসময়ে বাংলাদেশ তাদের পাশে আছে।

রোববার ডিসেম্বর দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডিতে অগ্নিদগ্ধ হয়ে এখনও পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। ভোররাতে আনাজ মান্ডিতে এই আগুন লাগে। ওই সময় প্রায় ২০০ জন শ্রমিক এই মান্ডিতে ঘুমোচ্ছিলেন। ভোররাতে আগুন লাগার পর গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। আগুনে আটকে থাকা প্রায় ৫০ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় মান্ডি মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কারখানাটিতে ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছিল না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়