শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩৮ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিরাইয়ে নিখোঁজ কিশোরের লাশ নিজের ঘর থেকে উদ্ধার

সালমান মিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি : দিরাই পৌরশহরের মজলিশপুর আবাসিক এলাকার নিজ বসত ঘর থেকে রোববার বেলা আড়াইটার দিকে দু দিন আগে নিখোঁজ হওয়া সোহাগ মিয়া (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে দিরাই থান পুলিশ । সে খোকন মিয়ার ছেলে ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল থেকে নিখোঁজ রয়েছে মর্মে থানায় জিডি করেন তার মা রোকেনা বেগম। রোববার পুলিশ তাদের বসতঘরের একটি কক্ষ থেকে সোহাগের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বলেন, গত দুুদিন ধরে সোহাগ নিখোঁজ রয়েছে বলে তার মা রোকেনা বেগম শনিবার থানায় সাধারণ ডায়রী করেন, রোববার বেলা আড়াইটার দিকে প্রতিবেশী থানায় খবর দিলে পুলিশ তাদের বসত ঘরের একটি কক্ষ থেকে সোহাগের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠনো হয়েছে। রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে । সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়