শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৬:৪৫ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় যুবলীগ-ছাত্রলীগ পরিচয়ে চাঁদাবাজি,  আটক ৫

ডেস্ক নিউজ : রোববার রাতে উপজেলার হারুল পাড়ার সিধাই এলাকা থেকে যুবলীগ ও ছাত্রলীগের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৫জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সূত্র : জাগো নিউজ

আটকরা হলো- মতিউর রহমান, মো. জিয়া, মো. দুলাল, মো. সিরাজ ও রবিউল ইসলাম। তারা সকলে উপজেলার মাজপাড়া ইউনিয়নের সিধাই গ্রামের বাসিন্দা।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুল পাড়ার সিধাইয়ে এলজিইডির পাকা সড়কের কাজ চলছে। এই কাজের জন্য আটক ব্যক্তিরা ঠিকাদারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।

পরে ওই ঠিকাদার বিষয়টি থানায় জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে নগদ ২০ হাজার টাকাসহ তাদের হাতেনাতে আটক করে পুলিশ। আটকদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি। অনুলিখন : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়