শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৬:১৪ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার ৪ আসামিকে কারাগারে প্রেরণ 

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি : চাঁদাবাজির ঘটনায় এক ব্যক্তির ওপর হামলা কারণে দায়ের হওয়া মামলায় ৪ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ৪ আসামির মধ্যে মহানগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার এক আসামিও রয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত এ আদেশ দেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী মাহমুদুল হক।

আসামিরা হলো- মোক্তার হোসেন ভূঁইয়া, মো. সালাউদ্দিন, মো. শাহাদাত ও মো. শাহাজাহান। এদের মধ্যে মোক্তার হোসেন ভূঁইয়া সুদীপ্ত হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে লালখান বাজার এলাকায় চাঁদাবাজি, পুলিশের ওপর হামলা ও হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

অ্যাডভোকেট মাহমুদুল হক জানান, নুরুল আজমকে মারধরের মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত চার আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সম্পাদনা : জেরিন মাশফিক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়