শিরোনাম
◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয় ◈ জামাই শা‌হিন আ‌ফ্রিদি‌কে কেনো অধিনায়ক করা হলো, ক্ষেপে গে‌লেন শা‌হিদ আফ্রিদি 

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:২৩ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিলো পাকিস্তান

বাংলাদেশ জার্নাল : আগামী মাসে পাকিস্তান সফরের সূচি রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। তবে এখনো ঐ সফরের কোন নিশ্চিয়তা নেই।

কারণ নিরাপত্তা রিপোর্ট এবং সরকারের নির্দেশনার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সফর নিশ্চিত না হলেও, ইতোমধ্যে বাংলাদেশকে একটি দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান সফরে দুই টেস্ট এবং তিনটি টি-২০ রয়েছে বাংলাদেশের। এরমধ্যে ১টি দিবা-রাত্রির ম্যাচ আয়োজন করতে চায় পিসিবি। তবে নিরাপত্তা রিপোর্ট ইতিবাচক না হলে পাকিস্তান সফর বাতিল করতে পারে বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের সাথে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি বাংলাদেশ। যদিও এনিয়ে এখনো কোন আলোচনা হয়নি।

গত মাসেই ভারতের বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথম দিবা-রাত্রির ম্যাচ খেলে বাংলাদেশ। যা উপমহাদেশের মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্ট ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়