শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর ◈ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত হতে পারেনি ঢাকা ◈ ট্রাম্পের সোশ্যাল পোস্টের মাধ্যমে মোদির প্রশংসা প্রচারে মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের! ◈ ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসঙ্গী হচ্ছেন যারা ◈ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার চিঠি পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ দেশে নতুন পৌরসভা, দুই থানা ও দুই অধিদপ্তর গঠনের প্রস্তাব; বদলাচ্ছে এক থানার নাম ◈ রাশেদ খানের অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে বদদোয়া দিলেন জামায়াতের এমপি আমির হামজা (ভিডিও) ◈ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন পররাষ্ট্র সচিব (ভিডিও) ◈ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর (ভিডিও)

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৫:৫৩ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন : আনসারুল্লাহ বাংলা টিমনোয়াখালী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ)। রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার সুধারাম থানার দুর্গানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এটিইউ’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার চারজন হলো মাহমুদুর রহমান সোহেল, আব্দুল্লাহ কবির, আরিফুর রহমান হৃদয় ও আনোয়ার হোসাইন।

এটিইউ’র ওই কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে জঙ্গিবাদ বিষয়ক একাধিক বই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবস্থান করে অনলাইনের মাধ্যমে সদস্য সংগ্রহ এবং জঙ্গিবাদী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

জঙ্গি প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, আনসারুল্লাহ বাংলা টিম বিভিন্ন সময়ে ভিন্নমতালম্বী, ভিন্ন ধর্মাবলম্বী, ব্লগার, প্রকাশক ও লেখকদের টার্গেট করে হত্যা করেছে। ২০১৫ সালের ২৫ মে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপরও তারা টার্গেট কিলিং চালিয়ে আসছিল। বর্তমানে এই সংগঠনের সদস্যরা সদস্য সংগ্রহের কাজ করছে। সংগঠনের শীর্ষ নেতা সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর সৈয়দ জিয়াউল হক এবং আধ্যাত্মিক নেতা মাওলানা ওসমান গণি এখনও পলাতক থেকে সংগঠনকে নেতৃত্ব দিয়ে আসছে।

জঙ্গি প্রতিরোধে দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার অনুসারী আনসারুল্লাহ বাংলা টিম এখনও সারাদেশে নেটওয়ার্ক গড়ে তোলার কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নোয়াখালীর সুধারাম এলাকায় সাংগঠনিক কাজ করে আসছিল গ্রেফতার হওয়া এই চারজন। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে আগামীকাল সোমবার বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ