শিরোনাম
◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৩:০৫ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাহসানের সঙ্গে ‘বিয়ে’র খবরে যা বললেন শাওন

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে প্রায়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের সঙ্গে তাহসানের বিয়ের গুঞ্জন। মূলত ইউটিউবে বেশকিছু ভিডিও কন্টেন্ট দিয়েই এসব গুজব ছড়ানো হচ্ছে। এছাড়া ফেসবুকেও এমন ভিডিও ঘুরে বেড়াচ্ছে।

ভিডিও লিংকগুলোতে নববধূর সাজে মেহের আফরোজ শাওন আর তাহসানের একটি ছবি জুড়ে দেওয়া হয়েছে। এছাড়াও যোগ করা হয়েছে দুই হাতের একটি ছবি। শিরোনামে লিখা হয়েছে- ‘অবশেষে, সবাইকে অবাক করে বিয়ের পিঁড়িতে শাওন আহমেদ এবং কণ্ঠশিল্পী তাহসান!’

এসব ভিডিও দেখে বিরক্ত মেহের আফরোজ শাওন। ভিডিও মেকারকে ‘ছাগল' সম্বোধন করেছেন তিনি। গতকাল রাতে এমনই একটি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে শাওন ক্যাপশনে লিখেছেন- ‘গতকাল থেকে মনটা খুব খারাপ ছিল।

একটু আগে ইনবক্সে পাঠানো এই ইউটিউব কন্টেন্ট এর হেডলাইন দেখে এত্ত বড় সাইজের একটা ভিমড়ি খেয়েছি যে আগামী দু’দিন কিছু না খেলেও চলবে!

ভিডিওটা দেখার ইচ্ছাও হয়নি। ভেতরে যে ফালতু কিছু থাকবে তা বুঝতে পারছি বটে। তবে দুইপাশে দু’জনের ছবি! মধ্যিখানে লাল হৃদপিন্ড! আর পেছনে হাতের ওপরে হাত! কন্টেন্ট ক্রিয়েটরের কল্পনাশক্তির উচ্চতা দেখে একা একা হেসেই যাচ্ছি।’

উল্লেখ্য, ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তাহসান-মিথিলা। টানা ১১ বছর সংসার জীবনের ইতি ঘটে ২০১৭ সালের ২০ জুলাই। তাদের আইরা তাহরিম খান নামে এক সন্তানও আছে।

অন্যদিকে, ২০০৫ সালে হুমায়ূন আহমেদকে বিয়ে করেন মেহের আফরোজ শাওন। শাওন-হুমায়ূন দম্পতির দুই ছেলে নিশাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূন। হুমায়ূন আহমেদের মৃত্যুর পর দুই ছেলে নিয়েই কাটছে শাওনের দিন। দৈনিক আমাদেরসময়

 

  • সর্বশেষ