শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০২:১৩ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে অটোরিকশার ধাক্কায় ২ বছরের এক শিশু নিহত, চালক আটক

সোহেল রানা, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মুসলিমবাগ আবাসিক এলাকায় ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার (টমটম) ধাক্কায় ২ বছরে এক শিশুর মুত্যু হয়েছে।নিহত মিনহাজ আহমেদ (২) শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের মুসলিমবাগ এলাকার শাহীন মিয়া ও মিনু বেগমের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল ১০ টায় বাড়ির পাশের রাস্তায় ব্যাটারি চালিত নিষিদ্ধ টমটমের ধাক্কায় আহত হয় শিশু মিনহাজ। প্রথমে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মারা যায় সে।

এদিকে টমটমের চালক মিন্টু কে আটক করেছে পুলিশ। শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত সোহেল রানা বলেন, এই ঘটনায় মামলা করেছে শিশুটির পরিবার। মামলা হওয়ার কিছু সময়ের ভেতরই আমরা টমটম চালকে আটক করেছি৷ সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়