শিরোনাম
◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ ◈ ইরানের কাছে অস্ত্র সরবরাহে কড়া বার্তা, ৫০% শুল্কের ঘোষণা ট্রাম্পের ◈ সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০১:১৫ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিমানবন্দরে ২০টি স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বারসহ দুবাই ফেরত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার সকাল পৌনে ৯টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা বিভাগের সহযোগিতায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই তাকে আটক করে।

আটক হওয়া যাত্রীর নাম মোহাম্মদ অহিদুল আলম। হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় বাসিন্দা তিনি।
বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণের বার নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে দোতলার বোর্ডিং লাউঞ্জে তল্লাশির সময় ওই যাত্রীর কাছ থেকে ২০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক যাত্রী ও স্বর্ণেরবার গুলো আইনি কার্যক্রম ও মামলার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়