শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১২:২৩ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু দন্ত রোগীদের উন্নত চিকিৎসা সেবা দিচ্ছে বিএসএমএমইউ

শাহীন খন্দকার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শিশু দন্ত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জেবুন নেছা জানান, দেশের জেলা, উপজেলা হাসপাতালের ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য জটিল দন্ত রোগে আক্রান্তদের প্যাডোডনটিকস বিভাগে পাঠান। কিন্তু ডেন্টাল কনজারভেটিভ ডেনটিসট্রি এন্ড এন্ডোডনটিকস বিভাগে পর্যাপ্ত জায়গার অভাবে চিকিৎসা সেবা প্রসার করা ব্যহত হচ্ছে।

তিনি আরও বলেন, শিশু দন্ত বিভাগটি যদি সম্প্রসারণ করা হতো তাহলে শিশুদের চিকিৎসা সেবা আরও অনেক বেশি সেবা দেয়া সম্ভব হতো। একদিকে রোগী উপকৃত হতো, অন্যদিকে শিক্ষার্থীরাও দক্ষতা অর্জনে উপকৃত হতো। বর্তমানে যে স্থানটিতে শিশুদের দন্ত চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীর উপস্থিতির তুলনায় চিকিৎসা সেবার জায়গা পর্যাপ্ত নয়। ফলে চিকিৎসা নিতে আসা শিশুদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

তিনি জানান, এক সময় চিলড্রেন এন্ড প্রিভেন্টিভ ডেনটিসট্রি উইং থেকে ২০১৫ সালে পূর্ণাঙ্গ পেডোডনটিকস বিভাগে আত্মপ্রকাশ করে। এখানে চেয়ারম্যানসহ ৯জন মেডিকেল অফিসার, একজন অধ্যাপক, ২জন সহকারি অধ্যাপক, এম এস রেসিডেন্ট ২২জন। পিজিটি ডা. ১২জন, ৩জন ডেন্টালটেকনোলজিসহ ২জন নার্স রয়েছে। সম্পাদনা : ভিক্টর কে. রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়