শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৫ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে তিন শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় ১৪৪ ধারা জারি

ডেস্ক নিউজ :  আজ রোববার সিরাজগঞ্জ সদরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এই তিন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম সেমিস্টারের সমাপনী পরীক্ষা শুরু হবে। যা চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষা চলাকালীন সময় আশে পাশে ২শ গজ এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।

অপ্রীতিকর ঘটনা এবং পরীক্ষা চলাকালীন সময়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হবার পর আরো অতিরিক্ত এক ঘন্টা সময় পর্যন্ত এ ১৪৪ ধারা বহাল থাকবে।

জেলা প্রশাসনের ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের ২শ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া জনগণের প্রবেশ, লাঠিসোটা বা অস্ত্রশস্ত্র বহন করা, শব্দ বর্ধক মাইক/ মাইক্রো ফোনের ব্যবহার, ফটোস্টার্ট মেশিনের ব্যবহার নিষিদ্ধ।১৪৪ ধারা জারির বিষয়টি শুধুমাত্র পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

প্রসঙ্গত, সিরাজগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ছাত্রলীগের দু’গ্রুপের সমর্থকদের মধ্যে গত বৃহস্পতিবার ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। অনুলিখন : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়