শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৮ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমান ও ক্যাটরিনা ঢাকায়, বিমানবন্দরে নেমে খেলেন ডাবের পানি

এল আর বাদল :  বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম করতে ঢাকায় এসেছেন বলিউড স্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় ভারত থেকে যাত্রা শুরু করে সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ওই দুই বলিউড তারকা। সালমান খান উঠছেন ঢাকার হোটেল ওয়েস্টিনে ও ক্যাটরিনা কাইফ উঠছেন হোটেল রেডিসনে।

বিমানবন্দর নেমেই প্রথমে তারা দুইটা করে ডাবের পানি খেয়েছেন। এরপর তারা নিজ নিজ হোটেলের দিকে রওয়ানা দেন। সূত্র জানায়, হোটেলের রুমে পৌঁছানোর ঘন্টা খানেক পর বেলা ১১টা দিকে নাস্তা করেন। তাদেরকে ৫ স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তারা নিজ নিজ হোটেলে অবস্থান করছেন।

আজ বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করে এবারের বিপিএলকে দেয়া হয়েছে বিশেষ মর্যাদা।

আর এ আসরটিকে আরও বেশি জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয় করে তুলতে তারকাবহুল এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে পারফরম করবেন বলিউডের বিখ্যাত এ দুই তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পারফরম করবেন তারা দুজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার পর একদম শেষ দিকে মূল আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন এ দুই বলিউড তারকা। প্রথমে একক পারফরম্যান্স করবেন দুজনে। এর পর আবার দুজনের দ্বৈত পারফরম্যান্স দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। সালমানের আগে মঞ্চে উঠবেন ক্যাটরিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়