শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৪:০৪ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থামছেই না লিভারপুলের জয়রথ

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় রয়েছে লিভারপুল। টানা ৩৩ ম্যাচে অপরাজিত রয়েছে দলটি। শনিবার বোর্নমাউথের মাঠ থেকেও ৩-০ গোলে জয় নিয়ে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের দল। এই জয়ে শীর্ষ স্থান আরো মজবুত করে রাখলো ‘অল রেডস’ নামের দলটি।

শুরু থেকে গোছালো ফুটবল খেলা লিভারপুল এগিয়ে যায় ম্যাচের ৩৫তম মিনিটে। নিজেদের অর্ধ থেকে লম্বা উঁচু পাস দেন হেন্ডারসন। অনেকটা ছুটে গিয়ে দারুণ এক টোকায় দলকে এগিয়ে নেন অক্সলেইড-চেম্বারলেইন। বল গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ায়।

৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেইতা। মোহাম্মদ সালাহর ব্যাকহিলে বাড়ানো বল নিয়ন্ত্রণ নিয়ে কাছ থেকে লক্ষ্যভেদ করেন গিনির মিডফিল্ডার কেইতা।

৫৪তম মিনিটে দলের ব্যবধান আরো বাড়িয়ে নেন সালাহ। বাম প্রান্ত দিয়ে ক্ষিপ্রগতিতে ডি-বক্সে ঢুকে পড়া সালাহকে খুঁজে নেয় কেইতার রক্ষণচেরা পাস। বাঁ পায়ের শটে স্কোরলাইন ৩-০ করেন ২৭ বছর বয়সী। বাকি সময়ে অনেকগুলো সুযোগ তৈরি করলেও আর গোলের দেখা পায়নি সফরকারী দলটি।

১৬ ম্যাচে ১৫ জয়ে লিভারপুলের পয়েন্ট ৪৬। লেস্টার সিটি ৩৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। টানা পাঁচ হারে তালিকার ১৫ নম্বরে বোর্নমাউথ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়