শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৮:৪১ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয় বাংলা স্লোগান দিয়ে এসএ টিভির কার্যালয়ে তালা, কর্মীদের অবস্থান (ভিডিও)

নিউজ ডেস্ক : বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা। এসময় আন্দোলনকারীরা জয় বাংলা স্লোগান দিয়ে এসএ টিভির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে এসএ টিভির কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিডি ২৪

নিয়ম-নীতির তোয়াক্কা না করে এসএ টিভির ব্রডকাস্ট ও প্রোগ্রাম বিভাগের ১০ কর্মীকে ছাঁটাই এবং ৮ সংবাদকর্মীকে শুধুমাত্র কারণ দর্শানো নোটিশের মাধ্যমে চাকরিচ্যুত করার কারণে সাংবাদিক নেতারা শনিবার এসএ টিভি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্যসহ নেতাদের এসএ টিভির কার্যালয়ে তালা ঝুলাতে দেখা যায়।এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে এসএ টিভির কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য। তখন তিনি বলেছিলেন, এর আগে দেশের খ্যাতনামা অনেক পত্রিকার সংবাদকর্মীদের বেতন নিয়ে গড়িমসি করেও পার পায়নি। এসএ টিভির মালিকও পার পাবেন না। আমাদের আশ্বাস দেওয়ার পরও সালাউদ্দিন সাহেব কথা রাখেননি। আমি আগামী শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত বিষয়টির সুরাহা করার আহ্বান জানাচ্ছি। এদিকে এসএ টিভির মালিককে দেয়া আল্টিমেটাম শেষ হলেও কোন ব্যবস্থা না নেয়ায় সাংবাদিক নেতারা এসএ টিভির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

এসএ টিভির কার্যালয়ের সামনে লাগাতার আয়োজিত অবস্থান কর্মসূচিতে পালন করছেন কয়েক’শ সংবাদকর্মী। এসময় আন্দোলন কারীরা ‘শ্রমিক নির্যাতন চলবে না চলবে না’, ‘কর্মচারী নির্যাতন চলবে না চলবে না’, ‘চাকরি নিয়ে তালবাহানা চলবে না, চলবে না’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাচতে চাই’, ‘সাংবদিক নির্যাতন চলবে না চলবে না’ বলে স্লোগান দিতে দেখা যায়।

 

  • সর্বশেষ