শিরোনাম
◈ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের পরাজ‌য়ে লাভ হ‌লো ভারতের  ◈ দেশজু‌ড়ে খুন বাড়ছে, জনমনে উদ্বেগ! ◈ শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে সরকারের নতুন পরিকল্পনা ◈ শিশু সবজি খেতে চায় না কেন, অভ্যাস বদলাতে যা করবেন ◈ কথা শুন‌লেন না ইনফান্তিনো, ক্যারিবিয়ান যুব টুর্নামেন্টে উপ‌স্থিত হওয়ায় আরও গভীর হলো ফিফার দ্বন্দ্ব ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝুঁকি আছে? ◈ ইউএস ও‌পে‌নে আলকারাজের সঙ্গে জুটি বেঁধে খেলবেন সেরিনা উইলিয়ামস, ঘোষণা আয়োজকদের ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের নির্বাচনে পাকিস্তান-সমর্থিত প্যানেলের দাপুটে জয় ◈ ফারাক্কার সব গেইট খুলে দিতে শুভেন্দুকে বিহারের মুখ্যমন্ত্রীর ফোন ◈ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্সের রায় আজ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ১২:২৭ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে বিয়েবাড়িতে গ্যাস বিস্ফোরণে নিহত ১১

ইয়াসিন আরাফাত : ইরানের কুর্দিস্তান প্রদেশের সাক্কেজ শহরের এক বিয়েবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন ১১ জন। আহত হয়েছেন প্রায় ৩৫ জন অতিথি। ইন্ডিয়া টুডে

জান যায়, বৃহস্পতিবার সাক্কেজ শহরে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন এবং সরকারি কর্মকর্তারা জানিয়েছেন,এই ঘটনা নিছকই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নাকি এই এর পিছনে কোনও বড়সড় জঙ্গি নাশকতার ছক রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

কুর্দিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর জেনারেল হোসেন হুশেখবাল জানিয়েছেন, ওই বিয়েবাড়িতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে মোট ১১ জন নিহত হয়েছেন। এছাড়াও চৌত্রিশ জন আহত হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ