শিরোনাম
◈ আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ◈ সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ভারতের উদ্দেশে যে ‘কড়া’ বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ◈ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম ভাষণে নিজেকে একজন ‘সাধারণ মানুষ’ হিসেবে পরিচয় দিয়ে যা বললেন বিজয় ◈ পুলিশের ৫০ হাজার নিয়োগে তদন্ত, বাড়ি বাড়ি গিয়ে যাচাই চলছে ◈ ১৩ লাখ টাকার লোভে স্বামীকে হত্যা, নিখোঁজের এক মাস পর ঘরের মাটি খুঁড়ে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ ◈ পুলিশ সদস্যকে মারধর: ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার ◈ নির্বাচন প্রমাণ করেছে, বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম : প্রধানমন্ত্রী  ◈ খালেদাকে বাড়ি থেকে উচ্ছেদ: সেনাবাহিনীর শীর্ষ দুই কর্মকর্তা হঠাৎ দৃশ্যপটের বাইরে ◈ মে‌সির দাপ‌টে বড় জয় ইন্টার মায়া‌মির

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৩:৫৭ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার নৌবাহিনী

কক্সবাজার প্রতিনিধি: ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢেউয়ের তোড়ে মিয়ানমারের সমুদ্রসীমায় ঢুকে পড়া ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে দেশটির নৌবাহিনী। মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় রাতে কোস্টগার্ডের কাছে তাদের হস্তান্তর করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম. হামিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এসব জেলে ট্রলার নিয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে সেন্টমার্টিন এলাকায় সাগরে মাছ শিকার করছিলেন। এ সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা ঢেউয়ের তোড়ে মিয়ানমারের সমুদ্রসীমায় ঢুকে পড়ে। এরপর ট্রলারসহ তাদের আটক করে নিয়ে যায় দেশটির নৌবাহিনীর সদস্যরা।

তিনি আরো বলেন, বিষয়টি জানার পর উদ্ধার অভিযানের অংশ হিসেবে কোস্ট গার্ডের পক্ষ থেকে মিয়ানমারের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় শুক্রবার রাতে আটক এসব বাংলাদেশি জেলেকে হস্তান্তর করে তারা।

এর আগে গত ২৯ নভেম্বর বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে ঢুকে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ মিয়ানমারের ১৬ মাঝি-মাল্লাকে আটক করেছিল বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়