শিরোনাম
◈ চীনের সমর্থন চায় বিএনপি: রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন!

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৩:১৮ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সামনে পাহাড়সম রানের লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ

আক্তারুজ্জামান : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ভারত সফরের শুরুটা কেমন হবে সেটা এখনই বলা না গেলেও, ব্যাট হাতে শুরুটা বেশ জব্বর হয়েছে। কেননা হায়দরাবাদের মাঠে বিরাট কোহলিদের বিরুদ্ধে ব্যাটিংয়ে নেমে রীতিমত ঝড় তুলেছে ক্যারিবিয়ানরা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান তুলেছে পোলার্ডবাহিনী। জয়ের জন্য কোহলিদের দরকার ২০৮ রান।

টস জিতে ক্যারিবিয়ানদের ছোট রানে রান আটকে দেয়া্র লক্ষ্যে ফিল্ডিং নিয়েছিলেন ভারতীয় সেনাপতি বিরাট কোহলি। কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে রানের বন্যা বইয়ে দেন লুইস ও হেটমেয়াররা। দলীয় ১৩ রানে সিমন্স (২) ফিরে গেলেও বিপদে পড়তে হয়নি লারার উত্তরসূরীদের। এভিন লুইসের ১৭ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে ৫ ওভারেই অর্ধশত পার করে তারা। পরে ৪১ বলে ৫৬ রানের ইনিংস খেলেন শিমরন হেটমেয়ার।

কিন্তু ১৭০ রানের পর টানা দুটি উইকেট পড়ে যায়। তাতেও রানে ভাটা পড়েনি। পোলার্ড  ১৯ বলে ৩৭, হোল্ডার ৯ বলে ২৪ এবং রামদিন ৭ বলে ১১ রান করে দলের সংগ্রহ দুশো ছাড়া করেন। ক্যারিবীয় ব্যাটসম্যানরা ১৫টি ছক্কা ও ১১টি চারের মার মারেন। ভারতের হয়ে যুজবেন্দ্র চাহাল দুটি এবং জাদেজা, ওয়াশিংটন ও ভুবনেশ্বর একটি করে উইকেট নেন।

এই প্রতিবেদন লেখার সময় কেবল ক্রিজে নেমেছেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়