শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৮:২৬ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুরূপে দেখা যাবে কৌশিককে

বিনোদন ডেস্ক: ২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে সরকার।

১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের প্রতিলিপি চিত্রায়ন করা হয়েছে। এতে বঙ্গবন্ধুরূপে দেখা যাবে কলকাতার গুণী অভিনেতা কৌশিক সেনকে। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটিতে কৌশিক সেন বলেন, ‘এটি একটি হলোগ্রাফিক কাজ। প্রযুক্তিগতভাবে হলোগ্রাফিক প্রজেক্ট খুব জটিল। এতে সৃজনশীলতার দিক থেকে তৃপ্তি নেই। এ কাজ একটু সময় সাপেক্ষ ব্যাপারও। বেশির ভাগ ক্ষেত্রে ফটোকপি মেশিনের মতো এর প্রতিলিপি তৈরি করতে হয়।’

যুক্তরাজ্যে এর শুটিং শেষ করে কলকাতায় ফিরেছেন কৌশিক সেন। এটি পরিচালনা করেছেন অ্যাডাম ডোনেন। বৃটিশ এই পরিচালক এ ধরণের আরো কিছু কাজ করছেন।

অন্যদিকে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ উদ্যোগে নির্মিত হবে চলচ্চিত্রটি। এটি পরিচালনা করবেন শ্যাম বেনেগাল। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়