শিরোনাম
◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয় ◈ জামাই শা‌হিন আ‌ফ্রিদি‌কে কেনো অধিনায়ক করা হলো, ক্ষেপে গে‌লেন শা‌হিদ আফ্রিদি  ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব কার, জানালো সরকার ◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৭:২৬ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোল

মহসীন কবির : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত কক্ষে হট্টগোল বিকেল পর্যন্ত অব্যাহত রেখেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে মেডিকেল বোর্ডের প্রতিবেদন দেওয়ার জন্য নতুন তারিখ নির্ধারণ করলে বিএনপিপন্থিরা হট্টগোল শুরু করেন।

তাদের হট্টগোলের এক পর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ বিচারপতির বেঞ্চ এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। কিন্তু আইনজীবীরা আদালত কক্ষ ছেড়ে যাননি।

বিরতির (১১ টা থেকে সাড়ে ১১ টা) পর ফের আদালত বসলে জয়নুল আবেদীন শুনানি করতে চান। কিন্তু আদালত তাতে সায় দেননি। এর মধ্যে হট্টগোলের কারণে অন্য মামলার শুনানিও ব্যাহত হচ্ছে। এ সময় বিএনপিপন্থি ২/১ জন সিনিয়র আইনজীবী আদালত কক্ষ থেকে বের হতে চাইলে জুনিয়রদের বাঁধার মুখে পড়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়