শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৪:৫২ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনসম্মুখে ৯৮ শতাংশ নারী যৌন হয়রানির শিকার

খালিদ আহমেদ : গতকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনটির সম্পাদক নাছিমা আক্তার জলি। সংগঠনটির ২০১৭- ২০১৮ সালে করা একটি গবেষণায় এসব তথ্য উঠে আসে। সংগঠনটি জানায়, ৫৯.৪৫ শতাংশ নারী ১১ থেকে ১৭ বছর বয়সে প্রথমবারের মতো যৌন হয়রানির শিকার হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাছিমা আক্তার জলি বলেন, বর্তমানে নারী ও শিশুদের প্রতি ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। যার ধরন ও মাত্রা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং ভয়াবহ আকার ধারণ করছে। হাইকোর্টের যৌন হয়রানি প্রতিরোধে নির্দেশনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি যৌন হয়রানি প্রতিরোধে একটি সমন্বিত আইন প্রণয়ন করা এখন সময়ের দাবি।
সংগঠনটির সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, গবেষণায় ভয়াবহ চিত্র উঠে এসেছে সেটি হচ্ছে ৯৮ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হয় হওয়ার তথ্য। আমাদের সমাজে নারী-পুরুষের সমান অধিকার। যদি আমরা নারীদের দুর্বল ভাবি তবে সমাজ আগাতে পারবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু, গার্লস অ্যাডভোকেসি অ্যালায়েন্সের টিম লিডার ফারজানা মেহরীন এবং কলামিস্ট মো. আহাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়