শিরোনাম
◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৯, ০৬:৪৩ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৯, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরতি ভেঙে অভিনয়ে ফিরলেন ঈশানা

বিনোদন ডেস্ক: চলতি বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়া প্রবাসী সারিফ চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন লাক্স তারকা ঈশানা খান। তারপর স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়া পাড়ি জমান এই অভিনেত্রী।সূত্র:রাইজিংবিডি

এরপর কেটে গেছে প্রায় পাঁচ মাস। কিন্তু নতুন কোনো নাটক-টেলিফিল্মে দেখা যায়নি ঈশানাকে। এবার বিরতি ভেঙে ‘মন দরজা’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে ফিরলেন তিনি। আকিদুল ইসলাম রচিত এ ধারাবাহিক নাটকের শুটিং অস্ট্রেলিয়াতে হচ্ছে। এটি পরিচালনা করছেন লিটু করিম।

ঈশানা খান বলেন, ‘আমার স্বামীর উৎসাহে এ নাটকে অভিনয় করছি। বিয়ের পর এটাই আমার প্রথম নাটক। নতুন পরিবারে এসেও সবার কাছ থেকে প্রশংসা পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি। সবাই খুব আন্তরিকভাবে আমার কাজকে উৎসাহ দিচ্ছেন। এছাড়া অনেক দিন পর সহকর্মীদের পেয়ে ভীষণ ভালো লাগছে।’

এ নাটকে আরো অভিনয় করছেন—নাদিয়া আহমেদ, মাজনুন মিজান, নিলয় আলমগীর প্রমুখ। অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ চলছে।

এর আগে নতুন সংসার ও প্রবাস জীবন নিয়ে অস্ট্রেলিয়া থেকে রাইজিংবিডিকে এ অভিনেত্রী বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রবাস জীবন এবং নতুন জীবন দুটোই ভালো কাটছে।’

ঈশানার বর সারিফ অস্ট্রেলিয়ায় ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্কে (এনবিএন) নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। তবে বাংলাদেশে থাকাকালীন চ্যানেল ওয়ান, আরটিভি ও এটিএন বাংলায় নিয়মিত উপস্থাপনা করতেন। পরবর্তী সময়ে মডেল হিসেবেও বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেন। শুধু তাই নয়, কয়েকটি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন সারিফ।সম্পাদনা্:জেরিন মাশফিক

  • সর্বশেষ