শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৯, ০৩:৪৯ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৯, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষ্প্রাণ হৃদপিণ্ডে প্রাণ ফিরিয়ে আনলেন মার্কিন চিকিৎসকরা, যুগান্তকারী অধ্যায়

রাশিদ রিয়াজ : এই প্রথমবারের মত একটি মৃত হৃৎপিন্ডে রক্ত পরিচালনার পর তা প্রাণ ফিরে পায় এবং এ ভিডিও দেখে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন নিঃসন্দেহে এটি যুগান্তকারী ঘটনা। এই হৃৎপিন্ডটি মানব দেহ থেকে কাটা ছিল। যুক্তরাষ্ট্রের ডিউক হাসপাতালের চিকিৎসকরা দান করা একটি হৃদপিন্ডে পুনরায় রক্ত পরিচালনা করে প্রাণ ফিরিয়ে আনতে সক্ষম হন। দি নর্থ ক্যারোলিনা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে একটি পলিব্যাগে রক্ষিত এ হৃদপি-টিতে রক্ত পরিচালনার পর এ আশাতীত ফল পাওয়া যায়। ডেইলি স্টার ইউকে

হাসপাতালের হৃদপি- স্থানান্তর প্রকল্পের পরিচালক ডা: জ্যাকব নিয়াল স্কোরোডার নিজেই ভিডিওটি টুইট করেন যেখানে মৃত হৃদপি-টিকে পুনরায় হার্টবিট দিতে দেখা যায়। বরং হৃদপি-টি নতুন করে আগ্রাসীভাবেই রক্ত পরিচালনে কার্যকর হয়ে ওঠে। এধরনের অস্ত্রোপচারকে যুগান্তকারী বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এর ফলে মৃতপ্রায় কোনো ব্যক্তি যদি তার হৃদপি- দান করে যান তা অস্ত্রোপচারের মাধ্যমে আরেকজনের দেহে সংযোজন করা সম্ভব হয়ে উঠবে। এমনকি সদ্যমৃত ব্যক্তির হৃদপি- এভাবে অন্যকোনো ব্যক্তির দেহে সংযোজন করা যাবে। দান করার পর ৮ ঘন্টার মধ্যে এটি অন্যের দেহে সংযোজন করা যাবে।

ডা: জ্যাকব নিয়াল স্কোরোডার তার টুইটে লেখেন এটিই প্রথম মৃত হৃদপি- অন্যের দেহে সংযোজনের পর সচল হয়ে ওঠার ঘটনা যা নতুন এক চিকিৎসা সম্ভাবনার দুয়ার খুলে দিল।

  • সর্বশেষ