শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে তেলের দামে ফের ঊর্ধ্বগতি ◈ আইনশৃঙ্খলা ও দেশ গঠনে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ ২০২৭ সালে কবে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য ঈদের তারিখও প্রকাশ ◈ ২০০০ অন্তর্বাস ও ১২ হাজার টি-ব্যাগ পুঁতলেন গবেষকেরা, যে ফল পেলেন ◈ দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান ◈ ‘বাংলাদেশ থেকে পালানো কোনো সন্ত্রাসী যেন ভারতের ভূখণ্ডে আশ্রয় না পায়’ ◈ পাশে থেকে বাংলাদেশকে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ ◈ জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর মোজাফফরের ফোনে মিলল নতুন তথ্য ◈ ‘কেউ বড় নয়, কেউ ছোটও নয়—আমরা সমান’: ভারতীয় হাইকমিশনার ◈ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০১৯, ০৬:০৭ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০১৯, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে ঈদগাহে গানের শ্যুটিং, প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ

আওয়ার ইসলাম: সিলেটের ঐতিহ্যবাহী শাহি ঈদগাহে সিনেমার গানের শ্যুটিং করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরী শাখা।

আজ শুক্রবার বাদ মাগরিব নগরীর তালতলা পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। সবশেষে কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্র মজলিসের মহানগর সভাপতি মাহদী হাসান জামালের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি ইকরামুল হক জুনাইদ-এর পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ ফরিদ উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান, জামেয়া মাদানিয়া কাজির বাজার শাখা সভাপতি সানোয়ার হুসাইন, আজিজুল হক রাহ. জোন সভাপতি রাকিব আল হাসান, মাদানিয়া শাখা সেক্রেটারি মামুনুর রশীদ, উবায়দুর রহমান নাহিদ প্রমুখ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সিলেটের ঐতিহ্যবাহী শাহি ঈদগাহে সিনেমার গানের শ্যুটিং হয়েছে । ঈদগাহের মতো ধর্মীয় মূল্যবোধ-মূলক স্থানে এমন কর্মকাণ্ডে সিলেটের ধর্মপ্রাণ তৌহিদি জনতা ক্ষোভে ফুঁসছেন।

  • সর্বশেষ