শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৯, ০৯:৩২ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৯, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত বাংলাদেশকে ধোঁকা দিয়েছে, বলেছেন বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ জার্নাল: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত বাংলাদেশকে ধোঁকা দিয়েছে। বুধবার সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক এক সেমিনারে তিনি এসব বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, যেহেতু ভারত থেকে আমরা পেঁয়াজ আমদানি করে আসছিলাম তাই বিকল্প চিন্তা করিনি। কিন্তু তারা যে রপ্তানি বন্ধ করে দেবে তা আমরা কখনো কল্পনাও করিনি।

তিনি জানান, সংকটের এ শিক্ষাকে সম্পদে পরিণত করা হয়েছে। তিন বছরের মধ্যে দেশের উৎপাদিত পেঁয়াজ বিদেশে রপ্তানি করা হবে। প্রতিদিন এক থেকে দেড় হাজার টন পেঁয়াজ আমদানি করা হচ্ছে।

শিগগিরই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ইতিমধ্যে আড়াই হাজার টন পেঁয়াজের একটি চালান এসেছে। আরো কয়েকটি চালান আসার অপেক্ষায় রয়েছে। বাজার নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

টিপু মুনশি বলেন, আমদানি করা পেঁয়াজ ছাড়াও আগামী কয়েক দিনের মধ্যে বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক হবে। এতে সৃষ্ট পেঁয়াজের সংকট খুব অল্প সময়ের মধ্যে নিরসন হবে।

বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি মেয়র মোস্তাফিজার রহমান, মেট্রোপলিটন কমিশনার আব্দুল আলীম মাহমুদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন ও অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেনসহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়