শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৯, ১১:৩৪ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৯, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে তাঁতীলীগ নেতা অস্ত্র-গুলিসহ আটক

এইচ এম মিলন : মাদারীপুরের কালকিনিতে মো. মাসুম সরদার(৪০) নামের এক তাঁতীলীগ নেতাকে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ব্যাগ ভর্তি পিস্তল, গুলি ও শুটারগান ও মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

সোমবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরন করা হয়। সে উপজেলার সিডিখান এলাকার মাথাভাঙ্গা গ্রামের মো. ওয়াজেদ সরদারের ছেলে। মাসুদ সরদার উপজেলা তাঁতীলীগের বর্তমানে সক্রিয় একজন সদস্য বলে তার পরিবার জানান।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে স্পেশালাইজড কোম্পানি, র‌্যাব-৮ বরিশালের একটি টিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সিডিখানের একটি পানের বরজের পাশ থেকে রোববার রাত ১১টার দিকে মাসুম সরদারকে আটক করেন।

এসময় র‌্যাব তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি পিস্তল, একটি কালো রঙ্গের ম্যাগাজিন, ১টি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি, ২টি চাপাতি ও ১৮০পিছ ইয়াবা উদ্ধার করেন। পরে তাকে কালকিনি থানা পুলিশের হাতে সোপার্দ করা হয়। পুলিশ তাকে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করেন।

উপজেলা তাতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজী বলেন, কাগজপত্র না দেখা ছাড়া বলা যাচ্ছেনা যে সে তাঁতীলীগ করেকিনা।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, মাসুমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে জেলে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ