শিরোনাম
◈ বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ◈ ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের ◈ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ রোহিঙ্গা গণহত্যার বিচার: ১৯ নভেম্বর আইসিজের ঐতিহাসিক রায় ◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায়

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯, ০৮:০৯ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০১৯, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামীকাল ঢাকায় মুক্তি পাচ্ছে কলকাতার ছবি ‘জানবাজ’

ডিবিসি নিউজ: এদেশে মুক্তির সার্বিক দায়িত্ব রয়েছে হার্টবিট প্রোডাকশন হাউজ। গত ১১ নভেম্বর জানবাজ বাংলাদেশে মুক্তি জন্য সেন্সর ছাড়পত্র পেয়েছে। তাই, আগামী শুক্রবার মুক্তিতে কোনো বাধা নেই। দেশের মানসম্মত অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে জানবাজ।

ছবিটি একটি কয়লার খনিকে কেন্দ্র করে। কলকাতার বর্তমান সিনেমার বাজার অনুযায়ী 'জানবাজ' এর ব্যবসা ভালো। ইকো এন্টারটেনমেন্টের প্রযোজনায় ছবিতে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত, টোটা রায় চৌধুরী, শংকর চক্রবর্তী, সুদীপ প্রমুখ।

অন্যদিকে, কলকাতার চলবে 'মনে রেখো'। গেল বছর ঈদে মুক্তিপ্রাপ্ত মাহিয়া মাহি অভিনীত এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবিটি তৈরি করে হার্টবিট প্রোডাকশন। অদ্ভুত হলেও, বিনিময়ের মাধ্যমে আনা নেওয়া দুই ছবিরই নায়ক বনি সেনগুপ্ত। অনুলিখন : জেরিন মাশফিক

  • সর্বশেষ