শিরোনাম
◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম ◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৯, ১০:১২ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০১৯, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় চালকদের মুখে পোড়া মবিল মেখে দিলো অবরোধকারীরা

মাহফুজ নান্টু, কুমিল্লা: সড়ক আইনের বিরোধীতা করে সারাদেশে পরিবহন শ্রমিকদের ডাকা অবরোধে কুমিল্লায় সড়কে চলাচলরত গাড়ী চালকদের মুখে পোড়া মবিল মেখে দিচ্ছে অবরোধকারীরা।

সকালে কুমিল্লা শাসনগাছা ফ্লাইওয়াভারে অবরোধকারীরা চালকদের মূলে পোড়া মবিল মেখে দেয়ার চিত্র দেখা যায়।

বুধবার সকাল থেকে কুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের মুখে অবরোধ করতে থাকে শ্রমিকরা। ফলে উভয় পাশে গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা এক পর্যায়ে চালকদের মুখে মবিল মেখে দেয়। ভোগান্তির মধ্যে পরে হাজার-হাজার যাত্রী।

খবর পেয়ে সাড়ে ১২ টায় ফ্লাইওভার এলাকায় আসেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আকম বাহা উদ্দিন বাহার।
তিনি পরিবহন শ্রমিক নেতাদের সাথে কথা বলে তাদের দাবি পুরণের আশ্বাস দিলে শ্রমিক নেতারা তাদের অবরোধ তুলে নেয়।

এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে দু একটা মালামাল আনা নেয়ার কাজে ট্রাক দেখা গেলেও চোখে পড়েনি কোন যাত্রীবাহী বাহন। পদুয়ার বাজার বিশ্বরোড ও জাঙ্গালীয়া বাসস্ট্যান্ডে যানবাহনের জন্য হাজারো যাত্রীর হাহাকার ছিলো লক্ষনীয় বিষয়।

কেন এই পরিবহন ধর্মঘট এ বিষয়ে জেলা বাস মালিক সমিতির মহাসচিব তাজুল ইসলাম জানান, কেন্দ্রীয়ভাবে এমন সিদ্ধান্ত হয় নি। এটা পরিবহন ধর্মঘট নয়।দাউদকান্দি টোলপ্লাজায় ট্রাক লড়ির ধর্মঘট চলার সময় কুমিল্লা শাসনগাছা থেকে ছেড়ে যাওয়া এশিয়া ও তিশা পরিবহনের যাত্রীবাহী বাসের উপর হামলার পরিপ্রেক্ষিতে জেলা পরিবহন চালক ও হেলপারদের অঘোষিত ধর্মঘট চলছে। এটা কোন কেন্দ্রীয় ধর্মঘট নয়।সম্পাদনা:জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়