শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৯, ০৯:১৮ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৯, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুজব রটনাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে, বললেন চট্টগ্রাম জেলা প্রশাসক

রাজু চৌধুরী, চট্টগ্রাম : লবণ নিয়ে গুজব সৃষ্টিকারী এবং কারসাজিকারীদের আইনের আওতায় নেওয়া হবে জানিয়ে, গুজবে কান না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন । বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি এ পরামর্শ দেন।

জেলা প্রশাসক বলেন, লবণের কোনো স্বল্পতা নেই, বর্তমানে দেশে যে পরিমাণ লবণ মজুদ রয়েছে তা চাহিদার চেয়েও অনেক বেশি তাই বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ীদের একটি সিন্ডিকেটের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। লবণের দাম বাড়ার গুজব ছড়িয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর শাস্তি দেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে। গুজব রটনাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। জানা গেছে, ১৫ নভেম্বর পর্যন্ত দেশে সাড়ে ৬ লাখ মেট্রিক টন লবণ মজুদ ছিলো।

চলতি বছরে রেকর্ড পরিমাণ ১২.২৪ লাখ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে, যা লক্ষ্য মাত্রার চেয়েও অনেক বেশি । সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ