শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯, ০৫:৪৪ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৯, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর দেশব্যাপী বিএনপির প্রতিবাদ সমাবেশ

শাহানুজ্জামান টিটু : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২৩ নভেম্বর দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ডেকেছে বিএনপি। ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।এছাড়া, সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ পালিত হবে।

মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এছাড়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে আগামীকাল দেশব্যাপী তার সুস্থতা কামনা করে জেলা দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং ঢাকায় ২১ তারিখ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

রিজভী বলেন, খালেদা জিয়াকে মামলা দেওয়া এটা সম্পূর্ণভাবে সরকারের গভীর চক্রান্ত। আমরা এর আগেও বলেছি এখানে প্রতি হিংসা কাজ করছে এবং জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার সকল নীলনকশার অংশ খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা।

বিএনপির মুখপাত্র বলেন, খালেদা জিয়া বিনা দোষে আজকে কারাবন্দী করা হয়েছে।বার বার তার চিকিৎসকরা বলেছেন, আমরা যতোটুকু খবর পাচ্ছি প্রতিদিন তার অসুস্থতা গভীর থেকে গভীরতর হচ্ছে কিন্তু সরকার এতে কান দিচ্ছে না। এখন এটা সুস্পষ্ট যে দেশনেত্রী নিঃশেষ হয়ে যাক তাহলে তাদের একদলীয় কর্তৃত্ববাদী শাসনের অব্যাহত থাকবে।

তার সুচিকিৎসায় প্রতিবন্ধকতা করা হচ্ছে এ অভিযোগ করে রিজভী বলেন, তার ন্যায্য প্রাপ্য জামিনে বাধা দেওয়া হচ্ছে। তার স্বাস্থ্য নিয়ে অসত্য সংবাদ পরিবেশন করতে বাধ্য করা হচ্ছে। এটা এক ভয়াবহ এবং সুদূরপ্রসারী চক্রান্ত।

খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মিথ্যাচার অপপ্রচার ও কুৎসা রটনা না করে তাকে আজিই মুক্তি দার আহ্বান জানান বিএনপির এই নেতা।

  • সর্বশেষ