শিরোনাম
◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়েতে দুই বাংলাদেশির রহস্যজনক মৃত্যু ◈ ৩৪ দিন পর শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের ◈ বিশ্বে প্রথম ভাসমান হাইড্রোজেন উৎপাদন প্ল্যাটফর্ম নামালো চীন ◈ চার বছরের রেকর্ড ভেঙে জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩৪ কোটি ডলার ◈ হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি ◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই ◈ শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয়

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯, ০৫:২৭ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফটিকছড়ির আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামাল ডিবি পুলিশের হাতে আটক

ওমর ফয়সাল, ফটিকছড়ি (চট্টগ্রাম) : নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচিত-সমালোচিত ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামালকে আটক করেছে ডিবি পুলিশ। ১২ অক্টোবর মঙ্গলবার বিকেলে নানুপুর বাজার থেকে তাকে আটক করা হয়।

রাশেদ কামালের ছোট ভাই মো. সাহেদ জানান, যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানুপুর বাজারের দক্ষিণের সাইম কমিউনিটি সেন্টারের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো কিন্তু কেক কাটার পর মূহুর্তে আমার ভাইকে শত শত লোকের সামনে থেকে ৬/৭ জনের ডিবি পুলিশের একটি টিম আটক করে নিয়ে যায়।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার ফটিকছড়িতে ডিবি পুলিশ আসার বিষয়টি নিশ্চিত করলেও রাশেদ কামালকে আটক করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

অন্যদিকে, রাশেদ কামালকে গ্রেপ্তারের প্রতিবাদে নানুপুর বাজারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে স্থানীয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী।

জানাগেছে, গত ১ নভেম্বর রাতে উপজেলা যুবলীগ নেতা মোস্তাক আহমেদকে তার মৎস্য প্রজেক্ট থেকে বাড়ি ফেরার পথে উপজেলার লেলাং ইউপির চাড়ালিয়া হাট এলাকায় কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার ২দিন পর হামলার শিকার মো. মোস্তাক আহমেদ বাদী হয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ রাশেদ কামালকে প্রধান আসামি এবং আরো ৬ জনের নাম উল্লেখ করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করে। এতে, অজ্ঞাত আরো ৯ জনকে আসামি করা হয়।

এ ঘটনার জের ধরে রাশেদ কামালকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্পাদনা : এইচ

  • সর্বশেষ