শিরোনাম
◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:৫৫ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে পুলিশের অভিযানে পিতা-পুত্র আটক

হৃদয় ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে ডাকাতি মামলায় (জিআর মামলা নং- ১৪, তারিখ: ১৯.১২.২০১২ইং) পলাতক আসামি কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউপির পরানধর গ্রামের জালাল মিয়ার পুত্র আয়মন হোসেন ইমন (২৪) আটক করেছে পুলিশ।

কমলগঞ্জ থানার এস আই চম্পক দাম ও এস আই ফয়েজ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে তার বোনের বাড়ি থেকে রাত অনুমান দেড়টার দিকে আটক করা হয়। আটক আয়মন হোসেন ইমনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০১২ সালে ১৯ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা থানার ডা. তাহমিনা খালেক এর বসতবাড়িতে অজ্ঞাতনামা একদল ডাকাতদল রামদা, ডেগার, দুইনলা বন্দুক, রিভলবারসহ অস্ত্রশস্ত্র দ্বারা জিম্মি করে নগদ টাকা, স্বর্ণের গয়না ও মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়।এ ঘটনায় ডা. তাহমিনা খালেক বাদী অজ্ঞাতনামা ডাকাতদলকে আসামি করে দক্ষিণ সুরমা ধানায় মামলা দায়ের করেন।

অপরদিকে সিলেট মেট্রোপলিটন আদালতে (মামলা নং- ১১৫৭/১৯ইং) প্রতিশ্রুতি ভঙ্গ ও প্রতারণা মামলায় (ডাকাতি মামলায় পলাতক আসামি আয়মন হোসেন ইমন এর পিতা) মৃত চান মিয়ার পুত্র জলাল মিয়া (৫২) কে আটক করছে পুলিশ। কমলগঞ্জ থানার এস আই উত্তম কুমারের নেতৃত্বে সংগীয় ফোর্স সাথে নিয়ে জালাল মিয়ার মুন্সিবাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। জালাল মিয়াকে একই ভাবে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়. প্রতারণা ও জালিয়াতির অভিযোগে জালাল মিয়ার পুত্র শিবির কর্মী সোহেল রানা সুমন গত ৯ সেপ্টেম্বর সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক হোন।বেশ কিছু দিন হাজতে থাকার পর জালাল মিয়া লিখিত অঙ্গিকারনামা দিয়ে ছেলেকে জেল থেকে বের করে আনেন।

এরপর অঙ্গিকারনামার মেয়াদ শেষ হলেও জালাল মিয়া কোন যোগাযোগ না করে বিভিন্ন টালবাহানা শুরু করেন।সিলেট জৈন্তাপুর উপজেলার ধলইপাড়া গ্রামের মৃত এমদাদ আলীর পুত্র আব্দুর রশিদ সিলেট মেট্রোপলিটন আদালতে প্রতিশ্রুতি ভঙ্গ ও প্রতারণার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়