শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০৩:০৮ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ বছরের নীড়ের সঙ্গে পারলেন না গ্র্যান্ডমাস্টার জিয়া

নিজস্ব প্রতিবেদক : রেকর্ড গড়া মনন রেজা নীড় আবারও চমক দেখালেন। এবার জিততে না পারলেও হারেননি গ্র্যান্ডমাস্টারের বিরুদ্ধে। ক্যারিয়ারে প্রথম কোনো গ্র্যান্ডমাস্টারের সঙ্গে খেলে তার কাছ থেকে ছিনিয়ে নিলেন এক পয়েন্ট। আজ (শুক্রবার) সপ্তম রাউন্ডে নীড় ড্র করেছেন দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে। এর আগে সবচেয়ে কম বয়সে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে রেকর্ড গড়েছিলেন নীড়।

৪৫তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ সাড়ে ৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান ৫ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

সাড়ে ৪ পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন এবং চট্টগ্রামের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়।

 

  • সর্বশেষ