শিরোনাম
◈ মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ ‘ভারত কেন প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে পারে না?’ : ইয়েনি শাফাকের প্রতিবেদন ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ০২:৩৫ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের পুডুচেরিতে ভিখারির কাছে ১৫ হাজার নগদ, ব্যাঙ্কে লাখ লাখ টাকা!‌

রাশিদ রিয়াজ : ভিক্ষা করাটা কারও হয়ত নেহাতই গ্রাসাচ্ছদনের জন্য। কিন্তু অনেকেই যে এটাকে পেশা হিসেবে নিয়ে নিয়েছেন তার প্রমাণ আবারও মিলল। এবার ঘটনাস্থল পুডুচেরি। পুডুচেরির একটি মন্দির লাগোয়া ফুটপাথের বাসিন্দা পর্বতাম নামে ৭০ বছরের ওই বৃদ্ধার কাছে শুধু নগদেই মিলেছে ১৫০০০ টাকা। এছাড়া পুলিশ তাঁর ব্যাগে আধার কার্ড এবং ব্যাঙ্কের পাসবই খুঁজে পায়। ব্যাঙ্কে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে ওই ভিখারিণীর নামে ব্যাঙ্কে দুলাখ টাকা জমা আছে। সম্প্রতি মন্দির কর্তৃপক্ষ লাগোয়া ফুটপাথ চত্বরে সাফাই অভিযান চালাচ্ছিল। কিন্তু পর্বতাম ফুটপাথে তাঁর ঝুপড়ি থেকে নড়তে অস্বীকার করেন। উপায় না দেখে পুলিশে খবর দেয় মন্দির কর্তৃপক্ষ। এরপরই পুলিশ গিয়ে পর্বতামের ঝুপড়িতে তল্লাশি চালিয়ে ওই অর্থ উদ্ধার করে। পুলিশকে জেরায় পর্বতাম বলেছেন, তিনি শুধু ভিক্ষা করেই ওই বিপুল অর্থ সংগ্রহ করেছেন। ঘটনা প্রকাশ্যে আসতে পর্বতামকে একটি বৃদ্ধাবাসে ভর্তি করেছে পুলিশ। তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে তাঁর পরিবারকেও খবর পাঠানো হয়েছে।

কয়েক মাস আগেই পথ দুর্ঘটনায় মৃত, মুম্বইয়ের ধারাভি অঞ্চলের বাসিন্দা এক ভিখারির গচ্ছিত সম্পত্তির পরিমাণ দেখে আঁতকে উঠেছিলেন পুলিশ অফিসাররা। ব্যাঙ্কে জমানো তাঁর কয়েক লাখ টাকা, আধার, ভোটার কার্ড ছাড়া বস্তির ঝুপড়িতে তাঁর জমানো কয়েন গুণতেই সারা দিন লেগেছিল পুলিশ অফিসারদের। ‌‌আজকাল

  • সর্বশেষ