শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ০৬:৪০ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরস্কারের নামে প্রতারণার অভিযোগ ডাকসুর বিরুদ্ধে!

ডেস্ক রিপোর্ট  : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল আবাসিক হলগুলোতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যালেন্ট হান্ট-২০১৯’। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) কর্তৃক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে, এই প্রতিযোগিতায় প্রতারণার অভিযোগ উঠেছে ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদারের বিরুদ্ধে।

জানা যায়, ঢাবির ৬টি আবাসিক হলে ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রায় দীর্ঘকাল পরে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতার বিষয়ে হলের সাধারণ শিক্ষার্থীরা আগ্রহের সাথে অংশগ্রহণ করলেও ‘পূর্বঘোষিত’ পুরস্কার প্রদান না করে এ অনুষ্ঠানে প্রতারণা করা হয়েছে। যার কারণে হতাশা ব্যক্ত করেছেন বিজয়ী শিক্ষার্থীরা।

ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার প্রচারণী পোস্টারে পুরস্কারের বিষয়ে বলা হয়েছে, প্রতিটি বিষয় থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে হল পর্যায়ে বই, ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হবে। কিন্তু এ প্রতিযোগিতায় যারা বিজয় হয়েছে তাদের শুধুমাত্র দেয়া হয়েছে কম মূল্যের শুভেচ্ছা উপহার ও একটি সার্টিফিকেট।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, পোস্টারে বই, ক্রেস্ট এবং সার্টিফিকেটের কথা উল্লেখ থাকলেও তা দেওয়া হয়নি। শুধুমাত্র একটি ‘মগ’ এবং ‘সার্টিফিকেট’ দেওয়া হয়েছে। আবার, প্রতিযোগিতায় বিজয়ী অনেক শিক্ষার্থী বলেছেন তাদের সাথে পুরস্কারের নামে প্রতারণা করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিজয়ী এক শিক্ষার্থী  বলেন, আমি দ্বিতীয় স্থান অর্জন করেছি। কিন্তু আমাকে পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। অথচ, পোস্টারে বই এবং ক্রেস্টের উল্লেখ থাকলেও আমাকে তা দেওয়া হয়নি। বিষয়টি আমাকে হতাশ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার বলেন, আমরা এই প্রোগ্রাম অনেক শর্টকাট শুরু করেছি। আমরা প্রোগ্রাম শুরু করার সময় বলেছিলাম প্লাস্টিক বই এবং সার্টিফিকেট প্রদান করব। তবে বাজেট খারাপ হওয়ার কারণে আমরা তা দিতে পারিনি। যার ফলে আমরা শুভেচ্ছা উপহার ও সার্টিফিকেট দিয়েছি।

উৎসঃ দ্যা ডেইলি ক্যাম্পাস

  • সর্বশেষ