শিরোনাম
◈ প্রেমের সম্পর্ক থেকে মানবপাচার, উদ্বেগ বাড়াচ্ছে নতুন কৌশল ◈ প্রবাসীদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন, ফিরছে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ◈ মস্কোকে 'বাঁচাতে' ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে, বেতন দেড় লাখ রুবল ◈ বাউফলে হস্তান্তরের আগেই একাধিক প্রকল্পে ফাটল, কাজের মান নিয়ে প্রশ্ন; নেপথ্যে কমিশন বাণিজ্য! ◈ মজুত বাড়াতে ৭৬৭২ কোটি টাকার ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার ◈ অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ◈ ঢাকাকে আধুনিক নগরীতে রূপ দিতে সাংহাই মডেলে এগোচ্ছে সরকার ◈ বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল, তবে চাই সংস্কার: মার্কিন রাষ্ট্রদূত ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে জিম্বাবু‌য়ের ওয়ানডে দল ঘোষণা

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৯, ০৩:৫২ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৯, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে ৮ শ গ্রাম সোনা ও ৫৫ কেজি রুপাসহ আটক ১

সুজন কৈরী : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ শত গ্রাম সোনা ও ৫৫ কেজি রুপাসহ ১ জন যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।আটক ব্যক্তির নাম নজরুল ইসলাম (৩৬)।বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন জানান, বুধবার সকাল ৬ টায় তার্কিশ এয়ারযোগে ইতালী থেকে ঢাকায় আসেন নজরুল ইসলাম।

গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭ টায় বিমানবন্দরের ক্যানোপি ২ এলাকার বহিরাঙ্গন থেকে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ।পরে তার ব্যাগ তল্লাশি করে মোট ৮ শত গ্রাম সোনার ৬ টি চাকতি ও ৫৫ কেজি রুপা পাওয়া যায়।আটক স্বর্ণ ও রুপার বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা বলে জানা গেছে।নজরুলের ইতালী প্রবাসী ভাই সালমান মুকুল এই চালানের বিনিয়োগকারী বলে সে জানায়।ইতোপুর্বে কাস্টম প্রিভেন্টিভ টিম তার কাছ থেকে ১৩ শত গ্রাম স্বর্ণ আটক করে বলেও সে জিজ্ঞাসাবাদে জানায়।

আটক নজরুল ইসলাম ঢাকা জেলার সাভার থানার শ্যামলাপুরের শামলাশি বাহেরচরের তাজুল ইসলামের পুত্র।

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান বিরোধী ধারায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়