শিরোনাম
◈ দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি ◈ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্টের নির্দেশ ◈ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ◈ ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তি পর্যালোচনার আগে কেন সরব বিহার? ◈ যেভাবে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় দুই যুবক ◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান 

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৯, ১০:২৭ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৯, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ কনস্টেবলকে জেলহাজতে প্রেরণ

খোকন আহম্মেদ, বরিশাল : ফেসবুকে পরিচয়ের সূত্রধরে অপরের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার মামলায় এক পুলিশ কনস্টেবলকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বিচারক।মঙ্গলবার সকালে বরিশালের মেট্রোপলিটন আমলী-৪ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শামীম আহমেদ ওই নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদি আসামিদের বিরুদ্ধে গত ১১ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হচ্ছেন ভোলার বোরহানউদ্দিন থানার পুলিশ কনস্টেবল এইচএম রায়হান রাফী ও বাদীর স্ত্রী সুমনা ইসলাম সোমা।এজাহারে জানা গেছে, নগরীর বটতলা এলাকার কামাল হোসেন মামলায় উল্লেখ করেন, ২০১৫ সনের ১২ জুন বটতলার রাজু মিয়ার পুল এলাকার বাসিন্দা মৃত রাজু আহম্মেদের কন্যা সুমনা ইসলাম সোমার সাথে সামাজিকভাবে তার (কামাল হোসেন) বিয়ে হয়।

১নং আসামি পুলিশ কনস্টেবলের সাথে ২নং আসামি সুমনা ইসলাম সোমার ফেসবুকে পরিচয় হয়।এরপর ২নং আসামি বাদির ঢাকায় ভাড়া বাসা থেকে স্বর্ণলংকারসহ দুইলাখ টাকার মালামাল নিয়ে পুলিশ কনস্টেবল এর সাথে পালিয়ে যায়।এ ঘটনায় মামলা দায়েরের পর গত ১৩ অক্টোবর মামলার ২নং আসামি বাদীর স্ত্রী সোমা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

একই তারিখে মামলার অপর আসামি পুলিশ কনস্টেবল এইচএম রায়হান রাফীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন বিচারক। মঙ্গলবার সকালে মামলার ১নং আসামি পুলিশ কনস্টবল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ