শিরোনাম
◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৯, ০৬:০১ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০১৯, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি চাকরির আগে ডোপ টেস্ট সেল খুলেছে ডিএনসি, ৩৭১ জনের পরীক্ষা সম্পন্ন

সুজন কৈরী : সরকারি চাকরিতে ঢোকার আগে প্রার্থীদের ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা বাধ্যতামূলক। এই পরীক্ষার ফলাফল নেতিবাচক হলে প্রার্থী চাকরির জন্য অযোগ্য বিবেচিত হবেন। ইতোমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নিয়ন্ত্রনে থাকা রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ডোপটেস্ট কার্যক্রম শুরু হয়েছে।

এরই মধ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৭১ জন চাকরি প্রার্থীর ডোপ টেস্ট সম্পন্ন হয়েছে। বিজ্ঞান সম্মত পদ্ধতিতে সুসমন্বিত ডোপ টেস্ট কার্যক্রম চালাতে ডিএনসিতে এ সংক্রান্ত একটি সেলও খোলা হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসি আশা প্রকাশ করে বলেছে, ডোপ টেস্ট প্রবর্তনের ফলে তরুন সমাজ মাদক গ্রহণে নিরুৎসাহিত হবে এবং মাদকের আগ্রাসী ছোবল থেকে দেশের যুবসমাজ রক্ষা পাবে।
এসকে/এমআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়