শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০১৯, ০৭:৫০ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০১৯, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়া আক্রমণ বন্ধে তুরস্কের প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আহ্বান

মুকুল হায়দার: সিরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে কুর্দি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ বন্ধে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আল জাজিরা

বৃহস্পতিবার ইউএনএসসির পাঁচ ইউরোপীয় সদস্য যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম এবং পোল্যান্ড একটি যৌথ বিবৃতিতে বলেছে, ‘আমরা তুরস্কের সামরিক অভিযানে গভীরভাবে উদ্বিগ্ন।"
এদিকে বিশ্ব সংস্থাটির পক্ষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আঙ্কারাকে এই অভিযানে নিয়ম লঙ্ঘন করলে পরিণতি পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করে দেন।

অপর দিকে জাতিসংঘের জার্মানির উপ-রাষ্ট্রদূত জুর্জেন শুলৎজের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘সিরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে তুরস্কের এধরণের হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্থ করবে। বেসামরিক দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলবে এবং জনগণের বাস্তুচ্যুতিকে আরও উস্কে দেবে।’

এর আগে জাতিসংঘে ওয়াশিংটনের রাষ্ট্রদূত কেলি ক্রাফট আঙ্কারাকে হুঁশিয়ার করে বলেছিলেন, যদি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নিরাপত্তা দেয়া না হয় তাহলে তাদের আক্রমন কঠোর প্রতিক্রিয়ার সম্মুখীন হতে পারে। ক্রাফট নিউইয়র্কে রুদ্ধদার বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘তুরস্ক নিরস্ত্র, দুর্বল জনগোষ্ঠীকে রক্ষার গ্যারান্টি দিতে ব্যর্থ হলে আইএসআইএস পুনর্গঠনে তাদের এই পদক্ষেপগুলি কাজে লাগাতে পারে।’ সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ