শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০১৯, ০৮:০৬ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০১৯, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তসলিমা নাসরিনকে ‘বিকারগ্রস্ত’ বললেন আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট : ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে ‘বিকারগ্রস্ত’ বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পাতায় দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।আমাদের সময়

আসিফ নজরুলের ফেসবুক পোস্টটি এখানে তুলে ধরা হলো

তসলিমা নাসরিনের শিবলিঙ্গ পূজায় সমস্যা নাই, সমস্যা আছে আবরারের নামাজ পড়া নিয়ে। এই বিকারগ্রস্ত মহিলাকে নিয়ে কখনো লিখিনি আমি। কিন্তু তার এ কথার উল্লেখ প্রয়োজন হলো এটা বলতে যে, বাংলাদেশের বহু ছদ্মবেশী সেক্যুলারের আসল চেহারা তসলিমার মতো। কেউ আল্লাহ লিখলে তাদের সমস্যা হয়, ভগবান বা ঈশ্বর লিখলে ঠিক আছে। আরও কতো কিছু!

অথচ সেক্যুলার মানে হচ্ছে সব ধর্ম সম্পর্কে শ্রদ্ধাশীল থাকা অথবা কোনো ধর্ম সম্পর্কেই বিরূপ মন্তব্য না করা।

যারা একচোখা হয়ে শুধু একটা ধর্মে সমস্যা খোঁজে, তারা সবচেয়ে বড় সাম্প্রদায়িক ও মানবতার শত্রু।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়