শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৯, ০৯:৪৯ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০১৯, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৯১ হাজার ১১৫ জন, ছাড়পত্র প্রাপ্ত রোগীর সংখ্যা ৯৮%

শাহীন খন্দকার : চলতি বছর জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৯১ হাজার ১১৫ জন। ছাড়প্রাপ্ত ৮৯ হাজার ৫৭৯ জন, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী মোট ভর্তি ১ হাজার ২৯৪ জন। রাজধানীর সরকারি বেসরকারী ৪১ টি হাসপাতালে বর্তমানে ভর্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৪৫২ জন। অন্যান্য বিভাগে সর্বমোট ভর্তি রোগী ৮৪২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৯ অক্টোবর সকাল থেকে ১০ অক্টোবর সকাল পর্যন্ত নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি ৩১৬ জন। এর মধ্যে রাজধানী নতুন ভর্তি রোগী ৯১ জন ছাড়প্রাপ্ত ১০৫ জন । সেই সাথে রাজধানীর বাইরে নতুন ভর্তি রোগী ২২৫ জন ছাড়প্রাপ্ত ২৫৬ জন। রোগতত্ত্ব , রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত সন্দেহে ২৪২ টি মৃত্যুও তথ্য প্রেরিত হয়েছে তন্মধ্যে আইইডিসিআর ১৫১ জনের মৃত্যু পর্যালোচনা সমাপ্ত কওে ৯৩ জনের মৃত্যু ডেঙ্গু জনিত বলে নিশ্চিত করেছে।

এদিকে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪ ঘণ্টায় ১০ অক্টোবর সকাল পর্যন্ত নতুন ভর্তি ৩১৬ জন ও ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা ৩৬১ জন । ঢাকার বাইরে মোট ভর্তিরোগীর সংখ্যা ৮৪২ সারা দেশে ছাড়পত্র প্রাপ্ত রোগীর সংখ্যা ৯৮% ।

কুষ্টিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পলান শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত পলান শেখ পেশায় রং মিস্ত্রী ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রামে। তার বাবার নাম মেদ ধোনাই শেখ। পলান শেখের ভাই হান্নান শেখ জানান, গত সোমবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। সেখানে বুধবার তাকে ডেঙ্গু পরীক্ষার কথা বলেন ডাক্তার। শহরের আমিন ডায়াগনস্টিক সেন্টার থেকে ডেঙ্গু পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। নিশ্চিত হওয়ার পর ডাক্তাররা তাকে হাসপাতালের ২ নং ওয়ার্ডে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাপস কুমার সরকার। তিনি জানান, পলান শেখ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু পরীক্ষা করা হলে সে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেন চিকিৎসকরা । বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

  • সর্বশেষ