শিরোনাম
◈ সদরঘাটের চাপ কমাতে বসিলা থেকে শুরু হলো লঞ্চ চলাচল ◈ ক্লাস ওয়ানে নিউরোসার্জন করার চেষ্টা করছি না, সহজভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর ◈ কাবুলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪০০ ◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০১৯, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০১৯, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনি গ্রহের নতুন ২০টি চাঁদ আবিষ্কার

ডেস্ক রিপোর্ট : সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনির চারপাশে নতুন ২০টি উপগ্রহের সন্ধান পাওয়া গেছে। সোমবার ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনোমিক্যাল ইউনিয়নের মাইনর প্লানেট সেন্টার এসব উপগ্রহ বা চাঁদ আবিষ্কারের খবর জানিয়েছে। এনিয়ে বলয়াকার এই গ্রহটির উপগ্রহের সংখ্যা দাঁড়ালো মোট ৮২টিতে। আর এই আবিষ্কারের মধ্য দিয়ে সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহ থাকা গ্রহ বৃহস্পতিকে পেছনে ফেললো শনি। বৃহস্পতির উপগ্রহের সংখ্যা ৭৯টি।বাংলা ট্রিবিউন

সৌরজগতের গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে নিজ অক্ষের ওপর ঘুরছে। আর প্রতিটি গ্রহের নিজস্ব উপগ্রহগুলো সংশ্লিষ্ট গ্রহকে কেন্দ্র করে নিজ অক্ষের ওপর ঘুরছে। সৌরজগতে মানুষের বাসস্থান পৃথিবী গ্রহের একমাত্র উপগ্রহ চাঁদ।

সোমবার আবিষ্কৃত নতুন ২০টি উপগ্রহের মাধ্যমে শনি গ্রহ বৃহস্পতিকে পেছনে ফেললেও সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহটি বৃহস্পতিকে কেন্দ্র করেই ঘুরছে। বৃহস্পতিবার জানিমেদে উপগ্রহটি পৃথিবীর আকারের প্রায় অর্ধেক। তবে এর তুলনায় শনির নতুন আবিষ্কৃত উপগ্রহগুলো বেশ ছোট। প্রতিটির ব্যাস সবমিলে পাঁচ কিলোমিটার।

নতুন এসব গ্রহ আবিস্কারক দলের নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের কার্নেজি ইন্সটিটিউট ফর সাইন্সের বিজ্ঞানী স্কট শেফার্ড। তিনি বলেন, নতুন আবিষ্কৃত ২০টি উপগ্রহে মধ্যে শনি গ্রহকে পেছনে রেখে ঘুরছে। হাওয়াইতে অবস্থিত সুবারু টেলিস্কোপ ব্যবহার করে নতুন এসব উপগ্রহ আবিষ্কার করা হয়েছে। শেফার্ড বলেন, শনির চারদিকে আরও একশোটি ছোট ছোট উপগ্রহ থাকতে পারে। বিশ্বের অন্যতম বড় টেলিস্কোপ ব্যবহার করে সেগুলো আবিষ্কার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই বিজ্ঞানী বলেন, এসব উপগ্রহ আবিষ্কারের মাধ্যমে আমাদের সৌরজগত কীভাবে গঠিত ও বিবর্তিত হয়েছে তা জানতে ও বুঝতে সহায়তা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়