শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০১৯, ০৬:১৫ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০১৯, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় নিখোঁজ সুমেলের সন্ধান মেলেনি আজও

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া: নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে এবং পরিবার পরিজনের মুখে হাসি ফোটাতে মালয়েশিয়ায় নিখোঁজ সুমেলের সন্ধান মেলেনি দীর্ঘদিনেও। সুমেল সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের তারুখাল গ্রামের দুদু মিয়ার ছেলে। ২০০৭ সালে জীবন জীবিকার তাগিদে মালয়েশিয়ায় এসে খুব ভালোই যাচ্ছিলো সুমেল আহম্মেদের দিন।

কিন্তু গত ১৯-জুন ২০১৯ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কুচাইলামা থেকে নিখোঁজ হন সুমেল। হঠাৎ নিখোঁজ হওয়া সুমেল মালয়েশিয়া্য অবৈধভাবে অবস্থান করছিলো বলে জানান তার বন্ধু সাজু।

সাজু জানান, ধারণা করা হচ্ছে সুমেল গ্রেপ্তার হয়েছেন। সাজু আরো বলেন,  গত ১৯ জুন থেকে আমরা সুমেলকে খুঁজে পাচ্ছি না, এমনকি আমাদের সঙ্গেও সে যোগাযোগ করেনি, তবে বিভিন্ন সুত্রে জেনেছি, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমি খোঁজাখুজি করে তার কোন সন্ধ্যান পাইনি। এমতাবস্তায় তার পরিবার উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন । এই প্রতিবেদকের সঙ্গে আলাপে সুমেলের ছোট ভাই সুহেল আহমদ তার ভাইয়ের সন্ধান পেতে বাংলাদেশ হাইকমিশনসহ সংশ্লিষ্ট সকলের নিকট সহযোগিতার কামনা করেছেন। সম্পাদনা: আইনুন নিশাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়