শিরোনাম
◈ হরমুজ প্রণালীর নিরাপত্তায় ইরান হ‌লোএকমাত্র নিশ্চয়তাকারী: রুশ বিশ্লেষক ◈ ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধাক্কা, এক বছরে কমেছে প্রায় ১ লাখ ৯০ হাজার টন ◈ ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী ◈ বিশ্বকা‌পে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে সবচেয়ে সস্তা টিকিটের দাম ৩ লাখ টাকার উপ‌রে ◈ আন্দোলনের জেরে এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের বাড়তি উপস্থিতি ◈ ইরান যুদ্ধ নিয়ে দিশেহারা ট্রাম্প, বলছেন বিশ্লেষকরা ◈ আফগানিস্তা‌নের নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনতে আইসি‌সির পরিকল্পনা  ◈ এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি: দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ◈ ইসরায়েলে তেল রফতানি বন্ধ, নতুন বার্তা দিল ব্রাজিল ◈ সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০১ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিটি মুহূর্তে গুনাহে লিপ্ত রাখে লিভ টুগেদার

লিভ টুগেদার; এটি মূলত একটি ইংরেজি শব্দ। যার বাংলা অর্থ হল একসঙ্গে থাকা। কিন্তু পারিভাষিক দিক থেকে লিভ টুগেদার শব্দটিকে একটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়ে থাকে। বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রীর মত একসঙ্গে থাকাকে লিভ টুগেদার বলে। এটি আমাদের সমাজে নিষিদ্ধ।

তবে পাশ্চাত্য দেশগুলোতে এই রীতিটি মহামারি আকারে রয়েছে। বিয়ের আগেই বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড একসঙ্গে থাকতে শুরু করে। তাদের ধারণা একটি মানুষের সাথে আজীবন থাকার উদ্দেশ্যেই বিয়ে করা হয়ে থাকে। কিন্তু মানুষটির সাথে মনের মিল হবে কি না তা না থেকে বোঝা যায় না। তাই বিয়ের আগেই তারা প্রিয় মানুষটির সঙ্গে থাকার অভ্যাস গড়ে তোলে। মনের মিল হয়ে গেলে তারপরে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। পাশ্চাত্য দেশগুলোতে এমনও দেখা গেছে যে ছেলেমেয়েসহ তারা বিয়ের আসরে বসেন।

ইসলাম এই জঘন্য কাজটি হারাম করেছে। এটি স্পষ্ট যিনা (ব্যাভিচার)। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় তা অশ্লীল কাজ ও মন্দ পথ। (সুরা ইসরা, আয়াত : ৩২)

অনেকে ভাবতে পারে, কোনো ধরণের শারীরিক সম্পর্কে না জড়িয়ে এক সঙ্গে থাকলে তা ব্যভিচারের পর্যায়ে পড়বে না বা গুনাহ হবে না। এটা ঠিক নয়। শয়তান কোনো কোনো ভাবে তাদের ব্যভিচারে লিপ্ত করবেই। শারীরিক সম্পর্কে কেউ না জড়ালেও অন্তত তারা একসঙ্গে থাকার দরুন, দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, গান হবে। এগুলোর মাঝেও রয়েছে ব্যভিচারের গুনাহ।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, লিভ টুগেদার একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ করলে দাঁড়ায় একসাথে থাকা। কিন্তু লিভ টুগেদার শব্দটিকে একটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়ে থাকে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিয়ের আগে যখন স্বামী স্ত্রীর ন্যায় একসাথে থাকে তখন তাকে লিভ টুগেদার বলে। এটি আমাদের সমাজে নিষিদ্ধ।

তবে পাশ্চাত্য দেশগুলোতে এই রীতিটি বেশ চালু রয়েছে। বিয়ের আগে বয়ফ্রেন্ড গ্র্লাফ্রেন্ড একসাথে থাকতে শুরু করে। তাদের ধারণা একটি মানুষের সাথে আজীবন থাকার উদ্দেশ্যেই বিয়ে করা হয়ে থাকে। কিন্তু মানুষটির সাথে মনের মিল হবে কি না তা না থেকে বোঝা যায় না। তাই বিয়ের আগেই তারা প্রিয় মানুষটির সাথে থাকার অভ্যাস গড়ে তোলে। মনের মিল হয়ে গেলে তারপরে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। পাশ্চাত্য দেশগুলোতে এমনও দেখা গেছে যে ছেলে-মেয়েসহ তারা বিয়ের আসরে বসেন।

আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত: তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন: চোখের ব্যভিচার হল (বেগানা নারীকে) দেখা, জিহবার ব্যভিচার হল (তার সঙ্গে) কথা বলা (যৌন উদ্দীপ্ত কথা বলা)। (বুখারি, হাদিস : ৬২৪৩)

অন্য হাদিসে ইরশাদ হয়েছে, দুই চোখের যিনা (বেগানা নারীর দিকে) তাকানো, কানের যিনা যৌন উদ্দীপ্ত কথা শোনা, মুখের যিনা আবেগ উদ্দীপ্ত কথা বলা, হাতের যিনা (বেগানা নারীকে খারাপ উদ্দেশ্যে) স্পর্শ করা আর পায়ের যিনা ব্যভিচারের উদ্দেশে অগ্রসর হওয়া এবং মনের যিনা হল চাওয়া ও প্রত্যাশা করা। (মেশকাত, হাদিস : ৮৬)

আর লিভ টুগেদারের মাধ্যমে এর প্রতিটি গুনাহই প্রতিনিয়ত সংঘটিত হয়। যার ফলে সমাজে নেমে আসে অশান্তি, দুর্যোগ আরো কত কী! মহান আল্লাহ আমাদের এই জঘন্য গুনাহ থেকে হেফাজত করুন। আমীন। কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়