শিরোনাম
◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০৬ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীর যে কেউ আমার চোখের জলের কারণ হতে পারে : প্রভা(ভিডিও)

বিনোদন ডেস্ক: পৃথিবীর যে কেউ আমার চোখের জলের কারণ হতে পারে ... কিন্তু ঐ টুপ করে গড়িয়ে পড়া অশ্রুবিন্দুটা কিন্তু একজনই, একজনের জন্যই ... ওটা কখনই কেউ হতে পারে না, পারবে না ... টুপ করে গড়িয়ে পড়া অশ্রুটার কথা কেউ জানে না ... কেউ না! এমন একটি ইন্সটাগ্রাম পোস্টে প্রভা লিখেছেন এই কথগুলো। তবে কিছুটা রহস্য রয়েই গেছে ইন্সটাগ্রাম পোস্টটিতে।

রহস্যের শুরুটা আরো আগেই। ইন্সটাগ্রামে একটি ভিডিওতে প্রভাকে দেখা গিয়েছিলো এলোচুলে গোসল সেরে কাউকে আই লাভ ইউ বলতে। তবে শতপ্রশ্নের কোন জবাব আসেনি। তিনি বলেননি কে ঐ ব্যক্তি। তবে সরাসরি কিছু না বললেও আকার ইঙ্গিতে প্রভা অনেক কথাই বলেছেন পরবর্তীতে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) আরেকটি ইন্সটাগ্রাম পোস্টে প্রভা লিখেছেন, কারো হাতে হাত রাখার কথা। ছবিটির সঙ্গে প্রভা লিখেছেন, শুধু আমিই জানবো, কেউ একজন আমার হাতটা শক্ত করে ধরেছিল ... কেউ একজন আমার সাথে বৃষ্টিতে ভিজেছিল ... কেউ একজন আমার কপালের টিপ ঠিক করে দিতো ... কেউ একজন আমার চোখের দিকে তাকিয়ে থাকতো ... কেউ একজন খুব সকালে ফোন করে আমার ঘুম ভাঙ্গাতো ... কেউ একজন ফিশফিশ করে রাতে কথা বলতো!

তিনি লিখেছেন, প্রত্যেকের জীবনে এই কেউ একজন থাকে... কারো কারো ভাগ্য হয় ঐ "কেউ একজন" এর সাথে সারা জীবন থাকার ... আর কারো কারো ভাগ্য হয় অন্য কোন একজনের সাথে সারা জীবন থাকার!

প্রভা লেখেন, পৃথিবীর যে কেউ আমার চোখের জলের কারণ হতে পারে ... কিন্তু ঐ টুপ করে গড়িয়ে পড়া অশ্রুবিন্দুটা কিন্তু একজনই, একজনের জন্যই ... ওটা কখনই কেউ হতে পারে না, পারবে না ... টুপ করে গড়িয়ে পড়া অশ্রুটার কথা কেউ জানে না ... কেউ না!

  • সর্বশেষ