শিরোনাম
◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও) ◈ ‘দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী’ ◈ বিদ্যুৎ নিয়ে যে সুখবর দিল পিডিবি!

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১০:১৯ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছদ্মবেশে ফুটবল মাঠে ঢুকে গ্রেপ্তার ইরানের তরুণীর শাস্তির ভয়ে আত্মহত্যা

রাশিদ রিয়াজ : ইরানে মাঠে যেয়ে ফুটবল খেলা নারীদের জন্যে নিষিদ্ধ। কিন্তু দেশটির ফুটবল পাগল নারীরাও অনেক সময় পুরুষের ছদ্মবেশে দর্শক হয়ে মাঠে যান। শাহর খোদায়ারি ছিলেন তাদেরই একজন। বছর তিরিশের এই তরুণী নিষেধাজ্ঞাকে না মেনে তার প্রিয় দল এস্তেগলাল’এর খেলা দেখতে গিয়েছিলেন স্টেডিয়ামে। গ্রেপ্তার হন তিনি। হাজতে ছিলেন। এর আগেও তিনি একইভাবে মাঠে পুরুষের ছদ্মবেশে খেলা দেখেছেন। কিন্তু এবার বিচার হলে হয়ত তাকে গুরুতর শাস্তির মুখে পড়তে হবে। এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে আদালত চত্বরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন শাহর। বিষয়টি নিয়ে ইরানে বিক্ষোভ চলছে। এ ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন।

শাহর খোদায়ারির মৃত্যুতে ইরানের অভ্যন্তরীণ আইনের তীব্র প্রতিবাদে শামিল আন্তর্জাতিক ফুটবলপ্রেমীদের একটা বড় অংশ। তারা ফিফার কাছে আবেদন জানিয়েছেন, যাতে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে ইরানকে আপাতত বাদ দেওয়া হয়। প্রতিবাদে শামিল সেদেশের বিখ্যাত ফুটবলার আলি কারিমি। ইনস্টাগ্রামে নিজের সাড়ে ৪ মিলিয়ন ফলোয়ারের কাছে তিনি প্রতিবাদের আহ্বান জানিয়েছেন।

দুঃখপ্রকাশ করেছে শাহরের প্রিয় ফুটবল টিম এস্তেগলাল। ফিফা নিজেও ফুটবল মাঠে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সরকারের কাছে আবেদন জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়