শিরোনাম
◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:৪৪ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইলের বিরুদ্ধে জরুরি বৈঠক ডেকেছে ওআইসি

ডেস্ক রিপোর্ট : ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পশ্চিম তীরের জর্ডান উপত্যকা দখলের ঘোষণায় জরুরি বৈঠক ডেকেছে ইসলামি সহযোগিতা সংগঠন (ওআইসি)। আগামী ১৫ সেপ্টেম্বর সৌদি আরবের জেদ্দায় ৫৭টি মুসলিম দেশ নিয়ে গঠিত এ সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। যুগান্তর

সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওআইসি মহাসচিব ড. ইউসুফ আল উসাইমিন বলেন, ফিলিস্তিন ইস্যুটি সবসময়ই ওআইসির অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। বিশেষত খাদেমুল হারামাইন সৌদি বাদশাহর আহ্বান এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে। আমরা ফিলিস্তিনি জনগণের কল্যাণে একটি সমাধানমূলক অবস্থা সৃষ্টি করতে চাই।

মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেন, ইসরাইলের আসন্ন সাধারণ নির্বাচনে জয়ী হলে তার সরকার পশ্চিম তীরের জর্ডান উপত্যকা দখল করবে। এছাড়া পশ্চিম তীরের সব এলাকায় ইহুদি বসতি স্থাপন নিশ্চিত করা হবে। আগামী ১৭ সেপ্টেম্বর ইসরাইলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর ঠিক সাত দিন আগে মার্কিন সমর্থন নিয়ে জর্ডান উপত্যকা দখলের অঙ্গীকার করেন নেতানিয়াহু।

এমন ঘোষণার পরেই জর্ডান ও সৌদি আরব আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুর সমালোচনা করেন। এদিকে ২২টি আরব দেশ নিয়ে গঠিত সংগঠন আরব লীগ বলছে, নেতানিয়াহুর পরিকল্পনা বিপজ্জনকভাবে আন্তর্জাতিক আইন লংঘন করবে এবং শান্তিকে ধ্বংস করবে

  • সর্বশেষ
  • জনপ্রিয়