শিরোনাম
◈ চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলীতে নদীতে পড়ে গেল ট্রাক ◈ মগবাজারের বৃদ্ধকে প্রধানমন্ত্রীর ফোন ◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ মৌসুমের প্রথম তাপপ্রবাহ শুরু, তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রিতে ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩৭ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতিতে টিকে থাকতে হলে গণমানুষের ভালবাসা প্রয়োজন : জিএম কাদের

ইউসুফআলী বাচ্চু : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, রাজনীতিতে টিকে থাকতে হলে গণমানুষের ভালবাসা ও শর্তহীন সমর্থনের প্রয়োজন।আমি পার্টির সর্বস্তরের নেতাকর্মীসহ গোটা দেশের মানুষের যে ভালবাসা ও আকুন্ঠ সমর্থন পেয়েছি সে অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। শুধুমাত্র পদ-পদবী পেলেই জনগণের ভালবাসা পাওয়া যায় না, ভালবাসা পেতে হলে জনগণের দ্বারপ্রান্তে যেতে হবে।

মঙ্গলবার উত্তরার নিজ বাসভবনে শ্যামপুর-কদমতলী থানা জাপা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় জিএম কাদের আরো বলেন, জাতীয় পার্টি সবসময় গণমানুষের রাজনীতি করে। আমাদের রয়েছে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা। স্বাধীনতা পরবর্তী এদেশে যত উন্নয়ন হয়েছে তার সিংহভাগই হয়েছে এরশাদ শাসনামলে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে পারি তাহলে আগামীতে আমাদের উজ্জল ভবিষ্যৎ রয়েছে।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাস ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয়, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সুজন দে, মহানগর নেতা কাউসার আহামেদ, শামসুজ্জামান কাজল, মো.ইব্রাহীম মোল্লা, মো. হানিফ, আসাদ মিয়া, মো. মানিক, কামাল হোসেন, দুলাল, এইচ এম রনি, ইন্দ্রজিত দেসহ বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতে বিরোধী দলীয় উপ-নেতা হওয়ায় জিএম কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শ্যামপুর-কদমতলী থানার নেতৃবৃন্দ। সম্পাদনা : সারোয়ার

  • সর্বশেষ
  • জনপ্রিয়