শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৩৯ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবেশ দূষণের দায়ে ৯ কারখানার সাড়ে ৬৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

জান্নাতুল পান্না: পরিবেশ দূষণের দায়ে নরসিংদীর ৯টি কারখানার ৬৬ লাখ ৬৩ হাজার ২০০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদফতর। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড অ্যানফোর্সমেন্ট উইং এর পরিচালক জনাব রুবিনা ফেরদৌসী এই জারমানার নির্দেশ দেন। অধিদপ্তরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ৩ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড অ্যানফোর্সমেন্ট উইং এর পরিচালক রুবিনা ফেরদৌসী নরসিংদী জেলার ৯টি কারখানাকে ৬৬ লাখ ৬৩ হাজার ২০০ টাকা ক্ষতিপূরণ ধার্য করেন। বিয়ষটি নিয়ে অধিদফতরে শুনানি হয়। শুনানি শেষে নরসিংদীর ‘ইউনিলন টেক্সটাইল লিমিটেডকে’ ৩৪ লাখ ৮ হাজার টাকা, বিএল প্রিন্ট শাড়ি সাইজিং মিলস্ লিমিটেডকে ১ লাখ টাকা, থ্রি ব্রাদার্স সার্ভিস কর্নারকে ১ লাখ টাকা, ‘জি এস টেক্সটাইল ইন্ডাস্ট্রিজকে এক লাখ টাকা, মেসার্স রাতুল টেক্সটাইলকে ৫০ হাজার টাকা, স্যাম রি ডাইং (বিডি) লিমিটেডকে ২ লাখ ৩৫ হাজার ২০০ টাকা, মেসার্স সোহাগ পোল্ট্রিকে ৫০ হাজার টাকা, বৈশাখী স্পিনিং মিলস্ লিমিটেডকে ৫ লাখ ৭০ হাজার টাকা এবং ইউএমসি জুট মিলসকে ২০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। পরিবেশ অধিদফতর জানায়, জরিমানা ধার্যকৃত টাকা তাৎক্ষণিক আদায়ের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর আবেদনের প্রেক্ষিতে সময়ও দেওয়া হয়।

  • সর্বশেষ